কার্যকর তারিখ: ৬ নভেম্বর ২০২৬
একস্বাস্থ্য অ্যাপ ও ওয়েবসাইট কোন তথ্য নেয়, কেন নেয় এবং এ নিয়ে আপনার কী কী করার আছে, এই নীতিতে তা বলা হয়েছে।
একস্বাস্থ্য কে চালায়
একস্বাস্থ্য চালায় BinduLogic, বাংলাদেশ। এর মাধ্যমে আপনি BinduHealth হাসপাতালে টিকিট ও পরীক্ষা বুক করতে এবং আপনার রিপোর্ট দেখতে পারেন।
আমরা কী তথ্য নিই
- আপনার ফোন নম্বর, এককালীন কোড দিয়ে সাইন ইন করানোর জন্য।
- Google থেকে আপনার নাম ও ইমেইল, শুধু আপনি Google দিয়ে চালিয়ে গেলে।
- কোনো হাসপাতালে নিবন্ধনের জন্য আপনি রোগীর যে তথ্য দেন। এগুলো সেই হাসপাতালে যায়।
- অ্যাপের ইনস্টল আইডি ও ভার্সন, অ্যাপটি নিরাপদ ও হালনাগাদ রাখার জন্য।
- আপনার আইপি অ্যাড্রেস, নিরাপত্তা ও অপব্যবহার ঠেকানোর জন্য। আমাদের লগে ফোন নম্বর ও ইনস্টল আইডি হ্যাশ করে রাখা হয়।
- অ্যাপ ক্র্যাশের রিপোর্ট, কোনো ব্যক্তিগত তথ্য ছাড়া।
- ব্যবহারের তথ্য (অ্যানালিটিক্স), শুধু আপনি সম্মতি দিলে।
আপনার চিকিৎসার রেকর্ড ও একস্বাস্থ্যের কপি
আপনার ডাক্তার দেখানোর (OPD) টিকিট, ল্যাব ভাউচার, রিপোর্ট ও রোগী নিবন্ধন প্রতিটি হাসপাতালের নিজস্ব সিস্টেমে থাকে। পেজ দ্রুত খোলার জন্য একস্বাস্থ্য হাসপাতাল থেকে আপনার রোগীর তালিকা, টিকিট, ল্যাব ভাউচার ও রিপোর্টের তালিকার একটি কপি রাখে এবং আপনি অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করলে তা হালনাগাদ করে। আপনি মুছে ফেলতে না বলা পর্যন্ত এই কপি রাখা হয়। রিপোর্টের বিষয়বস্তু ও PDF প্রতিবার খোলার সময় হাসপাতাল থেকেই পড়া হয়।
একস্বাস্থ্য অ্যাকাউন্ট মুছে ফেললে এই কপিও মুছে যায়। হাসপাতালের নিজস্ব রেকর্ড একস্বাস্থ্য মুছতে পারে না; মুছতে চাইলে সেই হাসপাতালকে বলুন।
যেভাবে আপনি সাইন ইন থাকেন
অ্যাপে আপনার সাইন-ইন টোকেন আপনার ডিভাইসেই এনক্রিপ্ট করে রাখা হয়। ওয়েবসাইটে ব্রাউজার শুধু একটি সেশন কুকি রাখে; টোকেন থাকে একস্বাস্থ্যের সার্ভারে।
পরিবারের সদস্য
একই ফোন নম্বরে নিবন্ধিত পরিবারের সদস্যদের জন্য একটি অ্যাকাউন্ট থেকেই বুক করা যায়। তাদের দায়িত্ব অ্যাকাউন্টধারীর। শিশুরা একস্বাস্থ্য ব্যবহার করে শুধু মা-বাবা বা অভিভাবকের অ্যাকাউন্টের মাধ্যমে।
কাদের সঙ্গে তথ্য শেয়ার হয়
- আপনার বেছে নেওয়া হাসপাতাল: আপনার অনুরোধ ও আপনার দেওয়া রোগীর তথ্য সেই হাসপাতালের নিজস্ব সিস্টেমে যায়।
- Google: Google দিয়ে সাইন ইন, অ্যাপের সেটিংসের জন্য Firebase Remote Config, এবং আপনি সম্মতি দিলে তবেই Google Analytics।
- EkPay: অনলাইনে টাকা পরিশোধ। একস্বাস্থ্য আপনার কার্ড বা মোবাইল ওয়ালেটের তথ্য কখনো দেখে না, জমাও রাখে না।
- BinduHealth এসএমএস গেটওয়ে: আপনার সাইন-ইন কোড পাঠায়।
বিজ্ঞাপন নেই, তথ্য বিক্রি নেই
আমরা কোনো বিজ্ঞাপন দেখাই না এবং আপনার তথ্য কখনো বিক্রি করি না।
তথ্য কোথায় রাখা হয়
একস্বাস্থ্যের তথ্য বাংলাদেশের সার্ভারে রাখা হয়।
কতদিন রাখা হয়
- সার্ভারের অ্যাক্সেস লগ: ৩০ দিন।
- অ্যানালিটিক্স: শুধু আপনার সম্মতির পর, ১৪ মাস রাখা হয়।
- আপনার রোগীর তালিকা, টিকিট, ল্যাব ভাউচার ও রিপোর্টের তালিকার কপি: আপনি মুছে ফেলতে না বলা পর্যন্ত।
- মুছে ফেলতে বলা অ্যাকাউন্ট: অনুরোধ যাচাইয়ের ৩০ দিনের মধ্যে মুছে ফেলা হয়।
আপনার অধিকার
- অ্যাপ বা ওয়েবসাইটে, অথবা আপনার হাসপাতালের মাধ্যমে নিজের তথ্য দেখুন ও ঠিক করুন।
- যেকোনো সময় সেটিংসে গিয়ে অ্যানালিটিক্সের সম্মতি তুলে নিন।
- আপনার একস্বাস্থ্য অ্যাকাউন্ট মুছে ফেলতে বলুন।
প্রযোজ্য আইন
এই নীতি বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত।
যোগাযোগ
গোপনীয়তা নিয়ে প্রশ্ন থাকলে বা অ্যাকাউন্ট মুছতে চাইলে ইমেইল করুন: